৬ কোটি টাকার অবৈধ ‘চিংড়ি রেণু’ জব্দ করল কোস্ট গার্ড

৬ কোটি টাকার অবৈধ ‘চিংড়ি রেণু’ জব্দ করল কোস্ট গার্ড
Advertisement
Advertisement

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ায় প্রায় ৬ কোটি টাকা মূল্যের অবৈধ ‘চিংড়ি রেণু’ জব্দ করেছে কোস্ট গার্ড।

বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজার সংলগ্ন এলাকায় বুধবার বিকাল ৫টার দিকে কোস্ট গার্ডের বাহারছড়া আউটপোস্ট গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এই চিংড়ি রেণু’ জব্দ করে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সুমন আল মুকিত বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অভিযানকালে ওই এলাকায় শামলাপুর থেকে চট্টগ্রামগামী সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি করে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ওই অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়।

জব্দ করা চিংড়ি রেণু টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে টেকনাফের মনখালী ব্রিজ সংলগ্ন সমুদ্র চ্যানেলে অবমুক্ত করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

লে. কমান্ডার সুমন আল মুকিত বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad