৫ আগস্ট পল্টনে ১১ দলের সমাবেশ

৫ আগস্ট পল্টনে ১১ দলের সমাবেশ
Advertisement
Advertisement

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের রায় কার্যকর, বিভিন্ন ক্ষেত্রে সরকার দলীয় লোকজন নিয়োগের প্রতিবাদসহ বেশ কয়েকটি দাবিতে আগামী পাঁচ আগস্ট ঢাকার পল্টনে সমাবেশের ডাক দিয়েছে ১১ দলীয় জোট।

বৃহস্পতিবার রাতে ঢাকার মিন্টো রোডে বিরোধী দলের নেতার বাসভবনে বৈঠকের পর সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, সরকার নির্বাচনের আগে জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের ক্যাম্পেইন চালিয়েছিল। খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান ‘হ্যাঁ’ ভোট চেয়েছিলেন। জনগণ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্ত করলেও সেটি এখন বাস্তবায়ন করা হচ্ছে না। অর্থাৎ সরকার তার প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের রায়কে অবজ্ঞা করছে।

আযাদ আরও বলেন, সাম্প্রতিক সময়ে সরকার বিভিন্ন দপ্তর বা অধিদপ্তরে নজিরবিহীনভাবে দলীয় লোক নিয়োগ দিয়েছে। যা জুলাই অভ্যুত্থান চেতনার বিপরীত। একই সঙ্গে সারাদেশে ফের নতুন করে ব্যাপক অনিয়ম-দুর্নীতি শুরু করেছে সরকারের লোকজন। এসবের প্রতিবাদে ৫ আগস্ট বুধবার ঢাকার পল্টনে ১১ দল সমাবেশ করবে।

বৈঠকে জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad