৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা
রাশমিকা মান্দানা। ছবি: ইনস্টাগ্রাম
Advertisement
Advertisement

দক্ষিণ ভারতের ৪০০ পরিবারের আগামী এক বছরের নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ বহনের সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা।

‘প্রজেক্ট অন্নপূর্ণা’ নামের একটি মানবিক উদ্যোগের মাধ্যমে দক্ষিণ ভারতের ৪০০ পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, আগামী এক বছর ধরে এই কার্যক্রম পরিচালনা করবেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে রাশমিকা জানান, একেকবারে তিন মাসের জন্য ৪০০টি পরিবারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ বহন করা হবে। এর ফলে পরিবারগুলো মুদি পণ্যের খরচ সঞ্চয় করে ভবিষ্যতের পরিকল্পনা করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উদ্যোগটির সঙ্গে নিজের অভিনীত নতুন সিনেমা ‘রানাবালি’র চরিত্র জয়াম্মার প্রসঙ্গ টেনে রাশমিকা জানান, অভিনীত চরিত্রগুলো অনেক সময় শিল্পীর ব্যক্তিজীবনেও প্রভাব ফেলে। এর আগে মানবিক কাজগুলো প্রকাশ্যে না আনলেও এখন অন্যদের অনুপ্রাণিত করার উদ্দেশ্যে তা সামনে আনছেন বলে জানান তিনি।

রাশমিকা বলেন, ‘ছোট্ট একটি ভালো কাজও কারও জীবনে পরিবর্তন আনতে পারে। এর জন্য বড় কিছু করার প্রয়োজন নেই। চলুন, ছোট কিছু দিয়ে শুরু করি।’

১৮৭০-এর দশকের দক্ষিণ ভারতের প্রেক্ষাপটে নির্মিত ‘রানাবালি’ সিনেমাটিতে বিজয় দেবেরাকোন্ডা রানাবালি চরিত্রে এবং তার স্ত্রী ও সংগ্রামের সঙ্গী জয়াম্মার ভূমিকায় অভিনয় করেছেন রাশমিকা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad