বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে চা-বিরতি পর্যন্ত ৫৫ ওভারে ৪ উইকেটে ১৮০ রান করেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম চার ওভারে বিনা উইকেটে ১৩ রান তোলে ক্যারিবীয়রা।
পঞ্চম ওভারের প্রথম বলে ওপেনার ব্র্যান্ডন কিংকে ৯ রানে বোল্ড করেন তাসকিন আহমেদ। পরের উইকেটে কাভেম হজকে ১ রানে বোল্ড করেন হাসান মাহমুদ। নবম ওভারে জশুয়া ডা সিলভাকে ১২ রানে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট নেন তাসকিন।
২৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। এরপর অভিষিক্ত কেভিন উইকহ্যাম ও আমির জাঙ্গু প্রতিরোধ গড়েন। চতুর্থ উইকেটে ২৫১ বলে ১৩১ রানের জুটি গড়েন তারা। ৫টি চারে ৬১ রান করা উইকহ্যামকে ফিরিয়ে জুটি ভাঙেন হাসান মাহমুদ।
দলীয় ১৫৮ রানে উইকহ্যাম ফেরার পর পঞ্চম উইকেটে ২৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন আমির জাঙ্গু ও জাস্টিন গ্রেভস। চা-বিরতিতে জাঙ্গু ৭৬ ও গ্রেভস ১৬ রানে অপরাজিত ছিলেন।
বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ দুটি করে উইকেট নিয়েছেন।


