হালান্ডের গোলে লিপজিগকে হারিয়ে ছন্দে ফিরল ম্যানসিটি

হালান্ডের গোলে লিপজিগকে হারিয়ে ছন্দে ফিরল ম্যানসিটি
আর্লিং হালান্ড। ছবি: এএফপি/বাসস
Advertisement
Advertisement

চ্যাম্পিয়ন্স লিগে আরবি লিপজিগকে ৩-২ গোলে হারিয়ে সাম্প্রতিক ছন্দপতন কাটিয়ে উঠেছে ম্যানচেস্টার সিটি।

বুধবার রাতে অনুষ্ঠিত এই ম্যাচে জোড়াবার এগিয়ে গেলেও স্বাগতিকদের দারুণ লড়াইয়ের মুখে পড়েছিল পেপ গার্দিওলার দল। তবে শেষ পর্যন্ত ৭৮ মিনিটে এলিয়ট অ্যান্ডারসনের নিখুঁত ক্রস থেকে বল জালে পাঠিয়ে দলের জয় নিশ্চিত করেন ফর্মের তুঙ্গে থাকা আর্লিং হালান্ড।

ম্যাচের প্রথমার্ধে কাস্তেলো লুকেবার আত্মঘাতী গোলে ম্যানসিটি এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় লিপজিগ। রিডলে বাকু এবং আন্তোনিও নুসার গোলে দুই দফায় সমতায় ফেরে স্বাগতিকেরা।

এর মাঝে ৫৮ মিনিটে ইলিমান এনদিয়ায়ের ক্রস থেকে হেডে সিটিকে দ্বিতীয়বারের মতো এগিয়ে দিয়েছিলেন এনজো ফার্নান্দেজ। তবে শেষ রক্ষা হয়নি। ৭৮ মিনিটে নিজের চেনা ঠিকানায় বল পাঠিয়ে সিটিকে পূর্ণ পয়েন্ট এনে দেন হালান্ড।

লিপজিগের বিপক্ষে ক্যারিয়ারে ৯ ম্যাচে এটি হালান্ডের ১৩তম গোল। ম্যাচশেষে সংবাদমাধ্যমে হালান্ড বলেন, ‘আমার কাছে বিষয়টি সহজ। প্রতি ম্যাচে প্রায় ১০০ মিনিট পুরোপুরি মনোযোগ ধরে রাখতে হবে। এই সময়ে সঠিক মুহূর্তের অপেক্ষা করা, যথাযথভাবে আক্রমণ করা এবং বল জালে পাঠানোই ছিল মূল বিষয়। আমি ঠিক সেটাই করেছি।’

এই জয়ে সাম্প্রতিক সময়ে প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচ হারের হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়াল ম্যানচেস্টার সিটি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad