‘হেলমেট বাহিনী’ এখন ‘গুপ্ত’ হিসেবে আত্মপ্রকাশ করেছে: ভূমিমন্ত্রী

‘হেলমেট বাহিনী’ এখন ‘গুপ্ত’ হিসেবে আত্মপ্রকাশ করেছে: ভূমিমন্ত্রী
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শুক্রবার দুপুরে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে | ছবি: টাইমস
Advertisement
Advertisement

‘হেলমেট বাহিনী’ এখন ‘গুপ্ত’ হিসেবে আত্মপ্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, ‘বিগত সময়ে আওয়ামী শাসনামলে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো হেলমেট বাহিনী এখন গুপ্ত বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে। বর্তমানে এই বাহিনী দেশে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে।’

শুক্রবার দুপুরে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিনু বলেন, ‘হাসিনার পতনের পর সেই হেলমেট বাহিনীর সদস্যরা এখন গুপ্ত বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে। দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির পেছনে তাদের হাত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আমাদের ঘোষণা সবার আগে বাংলাদেশ। আমরা কোনো প্রভু নয়, বরং বন্ধুত্বে বিশ্বাস করি। সাধারণ মানুষই আমাদের মূল শক্তি।’

নেতাকর্মীদের উদ্দেশে ভূমিমন্ত্রী বলেন, ‘বিএনপি কোনো মন্ত্রী, এমপি বা মেয়রের দল নয়; এটি সম্পূর্ণ কর্মীদের দল। কর্মীরাই দলের প্রাণশক্তি।’

আরও পড়ুন

খাস জমি প্রসঙ্গে সাবেক এই মন্ত্রী বলেন, ‘ভূমি মন্ত্রণালয়ের অধীনে অনেক খাস জায়গা রয়েছে। আমরা চাইলে সেসব দখল করে অফিস করতে পারতাম। কিন্তু বিএনপি দখলবাজিতে বিশ্বাস করে না। আমরা দলের মহাসচিবের নামে জায়গা কিনে বৈধভাবে স্থায়ী অফিস নির্মাণ করব।’

সভায় জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল এবং জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার।

এ ছাড়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু ও জেলা বিএনপির সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিনও উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ‘৩০ লাখ শহীদের জীবনের বিনিময়ে বাংলাদেশ অর্জিত হয়েছে। মহান স্বাধীনতাকে কলুষিত হতে দেওয়া যাবে না।’

তারা আরও উল্লেখ করেন, ‘স্বাধীনতাবিরোধী দল বর্তমানে আবার দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। স্বাধীনতা অর্জনে যারা বিরোধিতা করেছে, তারা জাতির কাছে আজীবন ঘৃণিত থাকবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad