হাসপাতালে রোগীর জন্য রান্না তরকারি মুখে নিয়ে ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালে রোগীর জন্য রান্না তরকারি মুখে নিয়ে ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
রোগীর জন্য রান্না কুমড়ার তরকারি মুখে দিয়ে ফেলে দেন স্বাস্থ্যমন্ত্রী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীদের জন্য রান্না করা খাবার মানসম্মত না হওয়ায় মুখে দিয়ে ফেলে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সুপারিনটেনডেন্টকে ভালো মানের তরকারি সরবরাহের নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘এ ধরনের তরকারি আপনাদের বাসায় রান্না হলে কি খেতেন?’

বুধবার সকালে খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শনে গিয়ে নানা অব্যবস্থাপনা ও অনিয়ম দেখে ক্ষুব্ধ হন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ও জেলা প্রশাসক হুরে জান্নাত।

পরিদর্শনে জলাতঙ্কের ভ্যাকসিন কর্ণারে র‍্যাবিস ভ্যাকসিন বাইরে থেকে টাকা দিয়ে কেনার ঘটনাও ধরা পড়ে সাখাওয়াত হোসেনের চোখে। ভুক্তভোগীরা স্বাস্থ্যমন্ত্রীকে ঘিরে ধরে জানান, হাসপাতালে ভ্যাকসিন না থাকায় বাইরে থেকে রোগীরা কিনে দিতে বাধ্য হচ্ছেন।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজীকে তলব করে কড়া ভাষায় তার কারণ জানতে চান। জবাবে তত্ত্বাবধায়ক বলেন, ‘ভ্যাকসিনের সরবরাহ না থাকায় সাময়িক সমস্যা তৈরি হয়েছে।’

এরপর ঘটনাস্থল থেকে স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় ফোন করে জানতে পারেন ভ্যাকসিন আনার জন্য তত্ত্বাবধায়ক স্বাস্থ্য বিভাগের সঙ্গে কোন ধরনের যোগাযোগ করেননি। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad