সুবর্ণচরে বাড়ির ছাদে পানির ট্যাংকে মিলল ৭৫০ লিটার ডিজেল

সুবর্ণচরে বাড়ির ছাদে পানির ট্যাংকে মিলল ৭৫০ লিটার ডিজেল
Advertisement
Advertisement

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে একটি বাড়ির ছাদে থাকা পানির ট্যাংকে অবৈধভাবে মজুত করা ৭৫০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন।

বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান বিশেষ অভিযান চালিয়ে ডিজেল বাজেয়াপ্ত করেন। পরে জব্দ করা তেলগুলো বিক্রি করে দেওয়া হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চরজব্বর ইউনিয়নের হাসান হাটে ‘বসু সেরাং’ নামে পরিচিত ওই ব্যক্তির বাড়ির ছাদে পানির ট্যাংকে দীর্ঘদিন ধরে এই জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছিল। সাধারণ পানির ট্যাংকিতে পানির বদলে তেলের উপস্থিতি দেখে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান জানান, মজুত করা ৭৫০ লিটার তেল জব্দ করে চর হাসান ভূইয়ার হাট বাজারে তেল বিক্রয়ের লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীর কাছে ডিপো রেইটে স্পট নিলামে বিক্রি করা হয়।

এ সময় বসু সেরাংকে অবৈধভাবে ডিজেল মজুত করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, নিরাপদ জ্বালানি মজুত ও বিক্রয় নীতিমালা লঙ্ঘন করে জনবসতিপূর্ণ এলাকায় এভাবে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অভিযুক্ত ব্যক্তি কোনো প্রকার বৈধ লাইসেন্স ছাড়াই কালোবাজারি বা অবৈধ বিক্রির উদ্দেশ্যে এই তেল সংগ্রহ করেছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর