সিএনজি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সিএনজি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী রবিন জানান, পুলিশ প্লাজার পিছনে একটি মোটরসাইকেলসহ দুজন আহত অবস্থায় পড়ে ছিলেন। এরপর দুজনকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জায়েদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত আলআমিন ভুবন জানান, মোটরসাইকেলটি তার নিজের। দুপুরে জায়েদকে নিয়ে মোটরসাইকেলে তেল ভরতে যাচ্ছিলেন। পথে পুলিশ প্লাজার পিছনের রাস্তায় গেলে পিছন থেকে একটি সিএনজি অটোরিকশা ধাক্কা দেয়।

মৃত জায়েদের ভাই সামির শেখ পরশ জানান, তাদের বাসা রামপুরা টিভি সেন্টার মুক্তি মসজিদ গলিতে। দুপুরে তিনি জানতে পারেন, হাতিরঝিলের রোডে মোটরসাইকেল দুর্ঘটনা হয়েছে। এরপর ঢাকা মেডিকেলে এসে জায়েদের মরদেহ দেখতে পান।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad