সাবেক এমপি রুবিনা ও তার স্বামীর আয়কর নথি জব্দের আদেশ

সাবেক এমপি রুবিনা ও তার স্বামীর আয়কর নথি জব্দের আদেশ
সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার। ছবি কোলাজ: টাইমস
Advertisement
Advertisement

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার এবং তার স্বামী মোশাররফ হোসেন সরদারের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

দুদকের পক্ষে সংস্থার উপ-পরিচালক রাসেদুল ইসলাম আয়কর নথি জব্দের দুটি আবেদন করেন। রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আবেদন আমলে নিয়ে রুবিনা আক্তার ও তার স্বামীর আয়কর নথি জব্দের আদেশ দেয়।

আদালতের সহকারি রিয়াজ হোসেন জানান, রুবিনা আক্তারের বিষয়ে আবেদনে বলা হয়েছে, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দুর্নীতির মাধ্যমে এক কোটি ৫৭ লাখ ১৮ হাজার ৪৪ টাকা মূল্যের সম্পদ অসাধুভাবে অর্জন ও দখলে রাখেন। তার নিজ নামের ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের ১৩৯ কোটি ৩৫ লাখ ৮২ হাজার ৯৬৪ টাকার অস্বাভাবিক লেনদেনও দুদক তদন্তের আওতায় রয়েছে। এ কারণে তার শুরু থেকে সবশেষ করবর্ষ পর্যন্ত আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট নথি জব্দ করা প্রয়োজন।

অন্যদিকে, তার স্বামী মোশাররফ হোসেনের বিষয়ে আবেদনে বলা হয়, তিনি ও রুবিনা আক্তার একে অপরের সহায়তায় এক কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৫০৮ টাকার সম্পদ অর্জন ও দখল করেছেন। তার ব্যাংক হিসাবের ১৮ কোটি ৪৪ লাখ ৭০ হাজার ৪০৪ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্যও সঠিক তদন্তের স্বার্থে জব্দের প্রয়োজনীয়তা রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad