আদালত অবমাননার অভিযোগে সিইসির বিরুদ্ধে হাইকোর্টের রুল

আদালত অবমাননার অভিযোগে সিইসির বিরুদ্ধে হাইকোর্টের রুল
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ফাইল ছবি
Advertisement
Advertisement

আদালতের আদেশ অমান্য করার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। তাঁর বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েছেন আদালত।

রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। সিইসিকে আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ‘কৃষক শ্রমিক জনতা পার্টি’ নামে একটি রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। এই আবেদন নিষ্পত্তি করতে গত বছরের ২৭ আগস্ট প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও আদালতের সেই নির্দেশনা বাস্তবায়ন করা হয়নি।

আদালতের আদেশ পালিত না হওয়ায় সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। সেই আবেদনের প্রাথমিক শুনানি শেষে রোববার আদালত এই রুল জারি করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad