সাবেক এমপি বদির জামিন স্থগিত

সাবেক এমপি বদির জামিন স্থগিত
সাবেক এমপি আবদুর রহমান বদি।
Advertisement
Advertisement

বৈষম্যবিরোধী আন্দোলনে বগুড়ায় সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক এমপি আবদুর রহমান বদিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগ।

সোমবার জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেয়।

এর আগে, ২৬ ফেব্রুয়ারি বিচারপতি আতোয়ার রহমান এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গটিত হাইকোর্ট বেঞ্চ বদিকে জামিন দেয়। পরে জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। ৫ মার্চ আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক স্থগিতাদেশ দিয়ে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।

আবদুর রহমান বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করে র‍্যাব। কক্সবাজারের টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়।

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তিনিও দুই দফায়ই সংসদ সদস্য নির্বাচিত হন।

টেকনাফে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগে আবদুর রহমান বদিকে প্রধান আসামি করে ২০২৪ সালের আগস্টে ৩৩ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়।

এ মামলায় টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমেদকেও আসামি করা হয়। কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ বাদী হয়ে টেকনাফ থানায় লিখিত অভিযোগ করেন। এতে অজ্ঞাতনামা প্রায় ৭০ জনকে আসামি করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad