সরকারের কাছে সাহাবুদ্দিন-হাসিনা ফোনালাপের প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারের কাছে সাহাবুদ্দিন-হাসিনা ফোনালাপের প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনালাপের বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য-প্রমাণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের বিষয়ে বিরোধী দলের দাবি তিনি এড়িয়ে যান।

রোববার দুপুর ১২টার দিকে সচিবালয়ে নয় পুলিশ সদস্যকে ভালো কাজে স্বীকৃতি স্বরূপ পুরস্কার তুলে দেওয়ার আয়োজনে রাষ্ট্রপতির পদত্যাগ ও সমসাময়িক নিরাপত্তা বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি সব ধরনের সুবিধা পাবেন জানিয়ে তিনি বলেন, ‘মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আমলযোগ্য কোন অভিযোগ নেই। তিনি আগামী ছয় মাস বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এবং পুলিশের নিরাপত্তা পাবেন। তার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

‘নতুন করে মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে কোন অভিযোগ নেই’ উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ বা মামলা থাকে তাহলে সেটা নিয়ম অনুযায়ী বলবৎ থাকবে।’

‘অন্তর্বর্তী সরকারের শাসনামলে এবং বর্তমান সরকারের সময়ে দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সরকারকে সব ধরনের সহযোগিতা করেছেন’ বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন

শুক্রবার বিকালে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র পাঠান সাহাবুদ্দিন। স্পিকার তা গ্রহণ করে সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করেছেন।

ভালো কাজে স্বীকৃতি স্বরূপ ৯ পুলিশ সদস্যকে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি: টাইমস

মতিঝিলে মেট্ররেলের নিচে আইইডি বোমা পাওয়ার সঙ্গে রথযাত্রার কোনো সম্পর্ক নেই জানিয়ে মন্ত্রী বলেন, এর পেছনে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে।

এ ছাড়া, যুক্তরাষ্ট্রের একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তার গোপনে বাংলাদেশের হোটেলে অবস্থান প্রসঙ্গটি জানা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে আটক ও দুবাই পুলিশের হেফাজতে থাকা পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad