সব রাজনৈতিক দলকে কর্মকাণ্ড করতে দিতে চাই: ফখরুল

সব রাজনৈতিক দলকে কর্মকাণ্ড করতে দিতে চাই: ফখরুল
বুধবার বিকালে কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে সুন্দর, সুষ্ঠু, সহনশীল ও উদারপন্থী রাজনীতি চাই। সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই। বক্তব্য রাখতে দিতে চাই, জনগণের সামনে দিতে চাই। জনগণ তাদের প্রিয় দলকে বেছে নেবে।’

বুধবার বিকালে কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনে আমি বিপুল ভোটে জয়ী হয়েছি। দলমত নির্বিশেষে সবার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। আপনাদের এলাকা ঐতিহ্যবাহী এলাকা। অধিকার রক্ষার জন্য, গণতন্ত্রের জন্য, কৃষক-ছাত্র আন্দোলন হয়েছে। আমরা ৭১ এর বীরদের ভুলে যাব না।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে বিএনপির নেতাকর্মীরা ঠিকমতো ঘুমাতে পারেননি। আমি ভুলিনি এসব, ভুলতে পারি না।’

আরও পড়ুন

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকার সব লুট করে নিয়ে গেছে। দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। ১৮ সালে আগের রাতে ভোট হয়ে গেছে। এবারের নির্বাচনে কোনো কারচুপি হয়নি। জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে। তারেক রহমানের ওপর আস্থা রেখেছে। দুই-তৃতীয়াংশ ভোট পেয়েছে। একটা দল মনে করেছিল বিএনপি নেই। কিন্তু বিএনপি সংখ্যাগরিষ্ঠাতা পেয়েছে।’

মন্ত্রী আরও বলেন, ‘এখন যারা বিএনপি করেন তাদের দায়িত্ব অনেক বেশি। জনগণ আপনাদের ওপর আস্থা রেখেছে। খুব অল্প সময়ের মধ্যে অনেক কাজ করতে সক্ষম হয়েছি। জনগণ বারবার বিএনপিকে ভোট দেয়। কারণ বিএনপি কাজ করতে পারে।’

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে, এদিন ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad