শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে: উপ-প্রেস সচিব

শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে: উপ-প্রেস সচিব
Advertisement
Advertisement

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার শুল্ক বিষয়ক বৈঠকের প্রথম দিন শেষ হয়েছে। আলোচনায় দুই দেশের বাণিজ্য সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু উঠে এসেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি জানান, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টায় দ্বিতীয় দিনের আলোচনা শুরু হবে। আলোচনা চলবে শুক্রবার পর্যন্ত।

আজাদ মজুমদার বলেন, ‘আলোচনাটি অত্যন্ত বিস্তৃত ছিল। বাণিজ্য সম্পর্কিত প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয়ই আলোচনায় এসেছে।’

বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টার বাণিজ্য বিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ঢাকায় অবস্থান করেও ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিকম বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

যুক্তরাষ্ট্রের পক্ষে কৃষি, জ্বালানি, বাণিজ্য ও কপিরাইট-সম্পর্কিত বিভিন্ন সংস্থার সিনিয়র প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর