শাহজাহানপুরে বাস চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

শাহজাহানপুরে বাস চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকার শাহজাহানপুরে বাস চাপায় অজ্ঞাতনামা (৫৫) এক নারী নিহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে শাহজাহানপুর ফ্লাইওভার ঢালে খলিলের গোস্তের দোকানের সামনে ঘটনাটি ঘটে। পরে ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা বাসের যাত্রী গালিব সাইফুল্লাহ জানান, তারা হেমায়েতপুরে আমান গ্রাফিক্স এন্ড ডিজাইন কোম্পানিতে চাকরি করেন। ডিউটে শেষে আমাদের স্টাফ বাসে করে ঢাকার ফিরছিলাম। বাসটি শাহজাহানপুর ফ্লাইওভারের ঢালে আসলে ওই নারী রাস্তা পার করে হচ্ছিল। এসময় বাসের চাপায় গুরুতর আহত হয় ওই নারী। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ওই নারীর কাছে কোন মোবাইল বা কোন কোন কিছু পাওয়া যায়নি। তার নাম ঠিকানা কোন কিছুই পাওয়া যায়নি। আমাদের কোম্পানির বাসটি থানা পুলিশ নিয়ে গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad