লালমনিরহাটে শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

লালমনিরহাটে শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড
ধর্ষণের দায়ে সাজাপ্রাপ্ত মোক্তার আলী। ছবি: সৌজন্য
Advertisement
Advertisement

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণের দায়ে মোক্তার আলী (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

একই সঙ্গে আসামিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

সোমবার দুপুরে লালমনিরহাটের শিশু সহিংসতা দমন ট্রাইবুনাল (দায়রা জজ) এর বিচারক নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ ও এজাহার সূত্রে জানা যায়, আসামি মোক্তার আলী ভুক্তভোগী শিশুর প্রতিবেশী এবং সম্পর্কে দাদু হন। শিশুটির পরিবার অত্যন্ত দরিদ্র হওয়ায় আসামি তাকে নানা প্রলোভন ও প্ররোচনা দিয়ে আসছিল। ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি সকালে মোক্তার আলী শিশুটিকে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেয়।

পরে আসামি একাধিকবার শিশুটিকে ধর্ষণ করে, যার ফলে শিশুটি ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি প্রকাশ পেলে শিশুটির বাবা মো. আলকাছ হোসেন বাদী হয়ে ২০২০ সালের ২৫ মে পাটগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ রায় প্রদান করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর