রাজবাড়ীতে ১০৩ ভরি রুপার গয়নাসহ গ্রেপ্তার ১

রাজবাড়ীতে ১০৩ ভরি রুপার গয়নাসহ গ্রেপ্তার ১
বালিয়াকান্দিতে স্বর্ণের দোকান থেকে চুরি হওয়া স্বর্ণ ও মোবাইলসহ আসামি গ্রেপ্তার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্বর্ণের দোকান থেকে চুরি হওয়া ১০৪ ভরি রুপা ও মোবাইল উদ্ধার করা হয়েছে। এ সময় মোহাম্মদ শিমুল হোসেন (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে তাকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে, শনিবার সকালে ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া বিলের মধ্যে মাছের ঘের থেকে রুপার গহনা ও মোবাইল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত শিমুল কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামের বাসিন্দা।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামাল উদ্দীন জানান, বালিয়াকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন ইসলামী ব্যাংকের সামনে ওই গ্রামের বাসিন্দা কার্ত্তিক কুমার পালের ‘রিত্তিকা জুয়েলার্স’ নামে একটি জুয়েলারি দোকান রয়েছে। সোমবার রাত ১০টা থেকে মঙ্গলবার সকাল ১১টার মধ্যে যেকোনো সময় অজ্ঞাত চোর দোকানের ওপরের টিনের চাল ও সিলিংয়ের রড কেটে ভেতরে ঢুকে। পরে রুপার পায়ের নূপুর ২০ জোড়া, গলার চেইন ১৫টি, ব্রেসলেট ২০টি, বাচ্চাদের হাতের চুড়ি ১০ জোড়া, বড়দের হাতের চুড়ি ৫ জোড়া, হাতের বাজু আটটি, আংটি ১৬টিসহ সর্বমোট ১৩১ ভরি রুপা ও একটি টেকনো অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ লাখ ৬৯ হাজার ৫০০ টাকার মালামাল চুরি করা হয়।

এ ঘটনায় মামলা করেন কার্ত্তিক কুমার। পরে থানার একটি চৌকস টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত একজনকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কালুখালী থানার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া বিলের মধ্যে আসামির মাছের ঘেরের ভেতর থাকা ছোট্ট টং ঘর থেকে ১০৩ ভরি রুপার গহনা ও মোবাইল উদ্ধার করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad