রাজধানীতে রাস্তা থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজধানীতে রাস্তা থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement
রাজধানীর কমলাপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোমান প্রধান ওরফে লালন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কমলাপুর পানির টাংকির বিপরীত পাশের রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রোমানের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি থানার চর জগো মোহন গ্রামে। তার বাবার নাম সিরাজ মিয়া। তিনি বর্তমানে ঢাকার মুগদা মান্ডার প্রথম গলির রাজা মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. এরশাদ হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকালে কমলাপুর পানির টাংকির বিপরীত পাশের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসআই আরও জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, বৈদ্যুতিক তার চুরি করতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার ভোরের কোনো এক সময়ে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad