রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানীর আদাবর থানার মেহেদীবাগ হাউজিং খালপাড় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি স্টিলের তৈরি চাপাতি উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন মো. শাকিল (২৫), মো. নয়ন মাতুব্বর (২৮) ও মো. ইয়াছিন (২৫)।

পুলিশ জানায়, কয়েকজন দুষ্কৃতকারী সামুরাই, চাপাতি ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে আদাবর থানার একটি দল মেহেদীবাগ হাউজিং খালপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাপাতি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তারা তাদের সহযোগীদের নিয়ে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আদাবর থানার ১৩ নম্বর রোডের মাথায় সংঘটিত একটি ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিলেন।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad