কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ থাকা মেট্রোরেল চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে আপাতত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল করছে।
এর আগে রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে যাত্রীদের চলাচলে সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করে মেট্রোরেল বন্ধের বার্তা দেয় মেট্রোরেল কর্তৃপক্ষ।
মূলত ফার্মগেট স্টেশনের বাইরে মেট্রোলাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যুর ঘটনায় মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।

নিহত ব্যক্তির নাম আবুল কালাম আজাদ। বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।
তার মৃত্যুর পর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথেই মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। সবগুলো স্টেশনেই যাত্রীদের নিরাশ হয়ে ফিরে যেতে দেখা গেছে। আবার মেট্রোরেলে অভ্যস্ত ঢাকাবাসী পথে নেমে আসায় বিভিন্ন স্থানে দেখা দেয় তীব্র যানজট। ছিল গণপরিবহন সংকটও।


