মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২  

মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২   
মৌলভীবাজার শহরের শমসেরনগর সড়কে ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মৌলভীবাজারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে শহরের শমসেরনগর সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার বর্ষিজোড়া এলাকার ফেরদৌসুর রহমান বাপ্পী ও আরমান হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে শহরের আলফাহ প্রাইভেট হাসপাতালের সামনে থেকে কয়েকজন যুবক মিছিল বের করেন। মিছিলটি জনশক্তি ও কর্মসংস্থান অফিস এলাকা পর্যন্ত যায়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে ব্যানারসহ দুজনকে আটক করে পুলিশ।

পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দ্রুত বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত হলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘ব্যানারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মিছিলে অংশ নেওয়া অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad