মার্কিন সামরিক ঘাঁটিতে গুলিবর্ষণে ৫ সেনা আহত, গ্রেপ্তার ১

মার্কিন সামরিক ঘাঁটিতে গুলিবর্ষণে ৫ সেনা আহত, গ্রেপ্তার ১
হামলার পর সাংবাদিকের সাথে কথা বলছেন বিগ্রেডিয়ার জেনারেল জন লুবাস। ছবি: এপি
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট স্টুয়ার্ট সামরিক ঘাঁটিতে এক সেনা সার্জেন্ট গুলি চালালে পাঁচ মার্কিন সেনা আহতের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ পাঁচ সেনাকে সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে এবং তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানানো হয়েছে।

বুধবার সকালে ফোর্ট স্টুয়ার্টের ২য় আর্মর্ড ব্রিগেড কমব্যাট টিম এলাকায় এই বন্দুক হামলার ঘটনা ঘটে। হামলার পরপরই ওই সেনা ঘাঁটিতে লকডাউন শুরু হয়।

তৃতীয় পদাতিক ডিভিশনের কমান্ডিং জেনারেল বিগ্রেডিয়ার জন লুবাস হামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত আক্রমণকারী একজন কর্তব্যরত সৈনিক। তার নাম কোর্নেলিয়াস র‍্যাডফোর্ড, বয়স ২৮ বছর। তিনি ২০১৮ সাল থেকে মার্কিন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং ঘটনার আগে সক্রিয় দায়িত্ব পালন করছিলেন। বিবিসি তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

জেনারেল লুবাস আরও জানান, হামলার কারণ এখনও জানা যায়নি। হামলাকারী সেনা ব্যক্তিগত পিস্তল ব্যবহার করে হামলা চালিয়েছেন। পিস্তলটি কীভাবে সেনা ঘাঁটিতে আনা সম্ভব হয়েছিল এবং হামলার উদ্দেশ্য সম্পর্কে তদন্ত চলমান রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad