যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের নতুন শুল্কহার কার্যকর

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের নতুন শুল্কহার কার্যকর
বাংলাদেশি পণ্যে কার্যকর হলো যুক্তরাষ্ট্র আরোপিত নতুন শুল্ক। ছবি; ইউএনবি/এপি
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের জন্য বাংলাদেশি পণ্যের ওপর কার্যকর হয়েছে নতুন শুল্কহার। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই ট্রাম্পের আরোপিত নতুন শুল্কে যুক্তরাষ্ট্রে ঢুকছে যুক্তরাজ্য, কানাডা, দক্ষিণ কোরিয়া, জাপান, তাইওয়ানসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পণ্যও।

মধ্যরাতে নিজের সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন, ‘এখন মধ্যরাত! বিলিয়ন বিলিয়ন ডলারের শুল্ক আমেরিকায় ঢুকছে!’

গত ৩১ জুলাই বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর চূড়ান্ত শুল্কহার ঘোষণা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এর মধ্যে বাংলাদেশি পণ্যের ওপর রেসিপ্রোক্যাল ট্যারিফ বা পাল্টা শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়। এর ফলে, পূর্ববর্তী ১৬.৫ শতাংশ শুল্কের সঙ্গে নতুন শুল্ক যোগ হয়ে মোট শুল্কহার দাঁড়িয়েছে ৩৬.৫ শতাংশ।

এদিকে, গত এপ্রিলে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক ঘোষণা করেছিলেন ট্রাম্প। এরপর যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় আলোচনা শেষে দুই দেশের স্বার্থ রক্ষা করে একটি বাণিজ্য চুক্তি করা সম্ভব হয়েছে।

নতুন শুল্ক নিয়ে তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ এক বিবৃতি দিয়েছে। সংগঠনটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত বাংলাদেশি পণ্যের মধ্যে ৮৬ শতাংশই তৈরি পোশাক। বিজিএমইএ জানিয়েছে, এর আগে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রে ১৬.৫ শতাংশ হারে শুল্ক দিতে হতো। নতুন ২০ শতাংশ শুল্ক যোগ হওয়ায়, বিভিন্ন পণ্যের জন্য ৩৫ শতাংশের বেশি শুল্ক প্রযোজ্য হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad