মানিকগঞ্জে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে তরুণের মৃত্যু

মানিকগঞ্জে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে তরুণের মৃত্যু
নিহত ফয়সাল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে তাসনুভা ফিলিং স্টেশন-সংলগ্ন একটি আমগাছে পতাকা টানানোর সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল ভাটবাউর এলাকার মুন্নু মিয়ার ছেলে। তিনি তাসনুভা ফিলিং স্টেশনের কর্মচারী ছিলেন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ফিলিং স্টেশনের মালিক তানজিলুর ফারগানী খান।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাজিল ফুটবল দলের সমর্থক ফয়সাল আমগাছে পতাকা বাঁধছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের লাইনের সংস্পর্শে এলে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad