মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক এবিএম শহীদুল ইসলামের সাক্ষাৎকার নিয়েছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (মাভাবিপ্রবিসাস)।
মঙ্গলবার উপাচার্যের কার্যালয়ে এই সাক্ষাৎকার হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, ভবিষ্যৎ ভিশন ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের ২৫ দিন পূর্ণ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা, বিদ্যমান চ্যালেঞ্জ, সম্ভাবনা ও আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা বলেন তিনি।
সাক্ষাৎকারে শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের আবাসন সুবিধা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ দীর্ঘমেয়াদি উন্নয়ন কৌশল নিয়ে মতামত তুলে ধরেন উপাচার্য।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মাভাবিপ্রবিসাসের সভাপতি জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক হৃদয় হোসাইনসহ সংগঠনের অন্য সদস্যরা।
মাভাবিপ্রবিসাস সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উপাচার্যের এই বিশেষ সাক্ষাৎকারটি শিগগিরই বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে।


