ভৈরব নদে ফেরি-ট্রলার সংঘর্ষ: নিখোঁজ রাকিবের মেলেনি সন্ধান

ভৈরব নদে ফেরি-ট্রলার সংঘর্ষ: নিখোঁজ রাকিবের মেলেনি সন্ধান
মো. রাকিব খান। ফাইল ছবি
Advertisement
Advertisement

খুলনার ভৈরব নদের জেলখানাঘাট এলাকায় ফেরি ও যাত্রীবাহী ট্রলারের সংঘর্ষের পর নিখোঁজ মো. রাকিব খানের (২৮) সন্ধান মেলেনি। দুর্ঘটনার কিছুক্ষণ আগে রাত ৯টা ৩৫ মিনিটে তাকে জেলখানাঘাটের দিকে যেতে দেখা গেলেও তিনি দুর্ঘটনাকবলিত ট্রলারে উঠেছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

নিখোঁজের পর থেকে পরিবারে উদ্বেগ বাড়ছে। ট্রলার ভাড়া করে পরিবারের সদস্যরা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালালেও তার খোঁজ পাননি। রাকিবের ফিরে আসার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে মিথ্যা রটনা বলে জানিয়েছেন তার মামা কামরুল ইসলাম। তিনি জানান, ট্রলার নিয়ে বটিয়াঘাটা পর্যন্ত নদীর দুই পাড়ে খোঁজ নেওয়া হয়েছে এবং জেলেদের সঙ্গে যোগাযোগের নম্বর দেওয়া হয়েছে।

রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: আবুল খায়ের জানান, শনিবার রাত পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি এবং পরিবারের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রাখছেন।

এদিকে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, নিখোঁজ রাকিবের মা তার সন্ধানের জন্য থানায় এসেছিলেন। তবে এখন পর্যন্ত তাকে উদ্ধারের কোনো খবর পাওয়া যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর