ভূমিকম্পে আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ স্বাস্থ্য উপদেষ্টার

ভূমিকম্পে আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ স্বাস্থ্য উপদেষ্টার
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ভূমিকম্পে আহতদের চিকিৎসায় যেন কোনও ত্রুটি না হয়, সরকারি সব হাসপাতালকে সেই  নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভূমিকম্পে আহত চিকিৎসাধীন ব্যক্তিদের দেখতে এসে তিনি এসব কথা বলেন। এ সময় আহতদের চিকিৎসার খোঁজ নেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘সরকারি সব হাসপাতালে বলেছি, ভূমিকম্পে আহতদের চিকিৎসায় যেন কোন ত্রুটি না হয়। সব হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া আছে। ভূমিকম্পের মাত্রা অনুযায়ী আহতের সংখ্যা বেশি। আর ঢাকার যেসব ছাত্ররা ভর্তি হয়েছেন তাদের কেউ কেউ প্যানিকে দুই তলা, তিনতলা থেকে লাফ দিয়েছে।’

‎‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন ছাত্র হাসপাতালে ভর্তি রয়েছে। একটি শিশু নিহত হয়েছে। তার বাবাও আহত হয়, যার অবস্থা খুবই গুরুতর। ঢাকার মিডফোর্ডে তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন মেডিকেলের শিক্ষার্থী রয়েছে। এ ছাড়া বিভিন্ন জায়গা থেকে আহতের খবর পাওয়া যাচ্ছে। গাজীপুর কয়েকজন আহত হয়েছেন। অনেকে প্যানিকের কারণে হাসপাতালে এসেছেন’ বলেও জানান তিনি।

‎হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুপুর পৌনে ৩টা পর্যন্ত আহত ৬২ জন ঢামেকে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ পাঁচজনকে ভর্তি করানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad