মেট্রোরেলের ট্র্যাক লাইনে অবিস্ফোরিত ককটেল উদ্ধার

মেট্রোরেলের ট্র্যাক লাইনে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
ফাইল ছবি
Advertisement
Advertisement

ঢাকার কাজীপাড়া থেকে শেওড়াপাড়া যাওয়ার মাঝামাঝি জায়গায় মেট্রো রেলের লাইন থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে এমআরটি পুলিশ।

শুক্রবার অবিস্ফোরিত ককটেল দুটি জর্দার কৌটায় স্কচটেপ পেঁচানো অবস্থায় পাওয়া যায়।

এমআরটি পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) সোহেল চৌধুরী জানান, মেট্রোরেলের ২৮৮ ও ২৮৯ নম্বর পিলারের ওপর ট্র্যাক লাইনে দুটি অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে।

তিনি বলেন, ‘আমরা সকাল ৯টার দিকে খবর পাই। লাইনে মেইনটেনেন্সের কাজ যারা করে, তারা সর্বপ্রথম ককটেল দুটি দেখতে পায়। ‌মেট্রোরেলের লাইনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, যে জায়গায় ককটেল দুটি পাওয়া গেছে সেখানে কোনো সিসিটিভি ফুটেজ নেই। কারণ লাইন তো অনেক ওপরে। তবে আশপাশের বিভিন্ন ভবনের এবং নিচের দোকানপাটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছে পুলিশ।

এ ঘটনায় কাফরুল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। তবে এ ঘটনার পর মেট্রোরেল চালু রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad