ভারতে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত উত্তর প্রদেশ। ছবি: এএফপি/বাসস
Advertisement
Advertisement

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে অস্বাভাবিক ভারি বৃষ্টি, বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে।

রোববার রাজ্যটির সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এই প্রাণহানির খবর নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

উত্তর প্রদেশের রিলিফ কমিশনারের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, রাজ্যটির বিস্তীর্ণ এলাকায় টানা মুষলধারে বৃষ্টিপাতের সময় এই প্রাণহানির ঘটনা ঘটে।

এতে বলা হয়, বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট একটি নিম্নচাপ স্থলভাগে উঠে আসার পর আরও শক্তিশালী হয়ে উঠলে অঞ্চলজুড়ে বৃষ্টিপাতের তীব্রতা বহুগুণ বেড়ে যায়। এতে রাজ্যটিতে সহস্রাধিক ঘরবাড়ি আংশিক বা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন

বিবৃতিতে উল্লেখ করা হয়, শুক্রবার থেকে রোববার পর্যন্ত রাজ্যটিতে ৬৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অথচ স্বাভাবিক সময়ে এই সময়ে মৌসুমের গড় বৃষ্টিপাত মাত্র ৭ দশমিক ৬ মিলিমিটার থাকার কথা ছিল।

ভারতের আবহাওয়া দপ্তর সাম্প্রতিক বছরগুলোতে তীব্র বজ্রঝড় ও বজ্রপাতসহ চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া বেড়ে যাওয়ার বিষয়ে সতর্কবার্তা জারি করে আসছে। আবহাওয়া বিশেষজ্ঞরা এর পেছনে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং বৈচিত্র্যময় জলবায়ু পরিবর্তনকে মূল কারণ হিসেবে মনে করেন।

২৪ কোটিরও বেশি মানুষের বসবাস পরিবেষ্টিত ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বার্ষিক মৌসুমী বায়ুর প্রভাবে প্রায়ই ভারি বৃষ্টি ও বজ্রঝড় হয়ে থাকে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad