হেরে গেছেন মমতা, বিধানসভায় যাওয়া অনিশ্চিত

হেরে গেছেন মমতা, বিধানসভায় যাওয়া অনিশ্চিত
মমতা বন্দ্যোপাধ্যায় | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিধানসভা নির্বাচনে হেরে গেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফলে কলকাতার ভবানীপুর আসনে বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর কাছে তিনি ১৫ হাজার ১০৫ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।

একটি আসনে দাঁড়িয়ে পরাজিত হওয়ায় বিধানসভায় যেতে পারছেন না মমতা। এখন কোনো উপনির্বাচনে জিতে আসতে পারলেই তিনি বিধানসভায় যেতে পারবেন।

অন্যদিকে ভবানীপুর ও নন্দীগ্রামে দাঁড়িয়ে দুটিতেই জয় পেয়েছেন বিজেপিতে নতুন মুখ্যমন্ত্রী হওয়ার লড়াইয়ে এগিয়ে থাকা শুভেন্দু অধিকারী।

সোমবার দক্ষিণ কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে ভবানীপুর আসনের ভোট গণনা চলাকালীন বিকালের দিকে গণনাকেন্দ্রে যান মমতা। তবে গণনার এক পর্যায়ে শুভেন্দু এগিয়ে গেলে পরিস্থিতি বদলে যায়।

আরও পড়ুন

গণনাকেন্দ্র থেকে বেরিয়ে মমতা অভিযোগ করেন, এবারের নির্বাচনে ১০০টিরও বেশি আসন লুট করা হয়েছে।

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন, গণনা অনেক বাকি। জয় আমাদেরই হবে।’

এ সময় তিনি দলীয় প্রার্থী ও কাউন্টিং এজেন্টদের ধৈর্য ধরার আহ্বান জানান।

মমতা আরও দাবি করেন, পরিকল্পিতভাবে আসন লুট করে ফল পরিবর্তনের চেষ্টা চলছে। এই বক্তব্য দেওয়ার পরপরই তিনি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কালীঘাটের বাড়ির উদ্দেশে রওনা হন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর