ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বৈষামোড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নরসিংদী জেলার বৌয়াকোড় এলাকার খিতিশ চন্দ্র দাসের ছেলে অনুপ দাস (৫৫) ও একই জেলার সাটিরপাড়া গ্রামের মো. নওয়াজিশ আজিমের ছেলে মো. আনোয়ারুল আজিম (৫৬)।

নিহতের পরিবারের সদস্যরা জানান, বেসরকারি চাকরিজীবী অনুপ দাস ও পুবাইল আদর্শ ডিগ্রী কলেজের প্রভাষক আনোয়ারুল আজিম সম্পর্কে দুই বন্ধু। বুধবার ভোরে তারা মোটরসাইকেল নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অপর এক বন্ধুকে দেখতে যাওয়ার জন্য রওনা হয়। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বৈষামোড়া নামক স্থানে পেছনদিক থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অনুপ দাস মারা যায় এবং আনোয়ারুল আজিমকে মুমূর্ষ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, নরসিংদী থেকে দুজন মোটরসাইকেলে সিলেট অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে বৈষামোড়া নামক এলাকায় সড়কে কিছুটা যানযটের সৃষ্টি হয়। এরই মধ্যে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে দুই জনের মৃত্যু হয়েছে। ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: চা বাগানে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ২ বন্ধু নিহত

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad