ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ৪

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ৪
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার রামরাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যাত্রীর নাম মো. দুলাল (৩৫)। তিনি ময়মনসিংহ জেলার ধোবাউড়ার ইদ্রিস আলীর ছেলে। আহতরা হলেন ধোবাউড়ার রুবেল মিয়া (৪০), কুমিল্লা দেবিদ্বারের শরীফ (২৫), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের রীনা (৪৫) ও তার ছেলে ইমরান (২৩)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলীমুখী একটি সিএনজি চালিত অটোরিকশা রামরাইল এলাকা দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা কুমিল্লাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়।

এতে অটোরিকশার চালকসহ পাঁচজন যাত্রী আহত হন। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুলালকে মৃত ঘোষণা করেন এবং আহতদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad