টেকনাফে মানবপাচার চক্রের হাত থেকে ৩ ভুক্তভোগী উদ্ধার

টেকনাফে মানবপাচার চক্রের হাত থেকে ৩ ভুক্তভোগী উদ্ধার
উদ্ধার হওয়া তিন ভুক্তভোগী। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কক্সবাজারের টেকনাফে সাগরপথে পাচারের সময় তিন ভুক্তভোগীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার ভোররাতে টেকনাফের কচ্ছপিয়া এলাকায় টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) সদস্যরা এ অভিযান চালিয়ে মানবপাচার চক্রের হাত থেকে তাদেরকে উদ্ধার করেন।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি সংঘবদ্ধ মানবপাচার চক্র সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতি নিচ্ছিল বলে তারা জানতে পারেন। সে অনুযায়ী ২ বিজিবির একাধিক দল টেকনাফের মেরিন ড্রাইভ সংলগ্ন কচ্ছপিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় পাচারকারীরা ভুক্তভোগীদের ভুট্টাখেত ও পানের বরজের মাঝখানে জিম্মি করে রেখে ট্রলারে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন। বিজিবির টহল দল তিন দিক থেকে এলাকাটি ঘিরে ফেললে পাচারকারীরা উপস্থিতি টের পেয়ে কয়েকজন জিম্মিকে নিয়ে পাশ্ববর্তী পাহাড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তিন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

ভুক্তভোগীরা জানান, কর্মসংস্থান, ভালো বেতন ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে পাচারকারী চক্রটি তাদের সাগরপথে মালয়েশিয়া পাচারের পরিকল্পনা করছিল।

বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, ‘মাদক ও মানবপাচারের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মানব পাচারকারীদের জন্য টেকনাফ সীমান্ত ও সাগর পথে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।’

এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ নেওয়া হবে বলেও জানান আশিকুর রহমান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad