দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। সোমবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনা দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৩ হাজার ০৭০ নির্ধারণ করা হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে সোনার নতুন এ দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানিয়েছে।
নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ২৩ হাজার ০৭০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ১৩ হাজার ০৩৯ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৯৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭২ টাকা।
দেশের বাজারে বর্তমানে রুপার দাম, ২২ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৬৬৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৭৪ টাকা।


