বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: এ্যানি

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: এ্যানি
ছবি: টাইমস
Advertisement
Advertisement

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শনিবার বিকালে লক্ষ্মীপুর শহরের টাউন হল মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ্যানি বলেন, ‘লং মার্চে তারা স্লোগান দিচ্ছেন, তেল দে, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছেড়ে দে। এই স্লোগান হাসিনার বিরুদ্ধে মানায়, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে মানায়। কিন্তু ছয় মাসের সরকারের বিরুদ্ধে এই স্লোগান মানায় না।’

তিনি বলেন, ‘জামায়াতের আমির সাহেব সংসদে বলেছেন, তেল, গ্যাস ও বিদ্যুতের সমস্যা একদিনের নয়। এটি বহুদিনের সমস্যা। এই সমস্যা আমাদের সবাইকে মিলে সমাধান করতে হবে। তাহলে আবার বাইরে লং মার্চ কেন?’

‘আপনারা বলছেন, দেশটাকে নতুন করে গড়বেন। এটি একার পক্ষে সম্ভব নয়। সরকার ও বিরোধীদল সবাইকে মিলে দেশটাকে গড়তে হবে। সরকারকে সুযোগ দিতে হবে। তাহলেই দেশটাকে নতুন করে গড়ে তোলা সম্ভব।’

আরও পড়ুন

এ্যানি আরও বলেন, ‘আমরাও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। মিছিল করেছি, মিটিং করেছি। আমরা কি শুরুতেই লং মার্চ করেছি? বিরোধীদল সংসদে ভালো কথা বলে, আবার বাইরে লং মার্চ করছে।’

তিনি বলেন, ‘এটি ফ্যাসিবাদের সরকার নয়। আবার এটি ফ্যাসিবাদী সরকারের পালিত বিরোধীদলও নয়। আমরা সবাই নির্বাচন করে এসেছি। এটি আমাদের সবাইকে মনে রাখতে হবে।’

এ্যানি বলেন, ‘আপনাদের কর্মকাণ্ডের কারণে ফ্যাসিবাদ যেন ফিরে আসতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, অধ্যাপক ননী গোপাল ঘোষ, অধ্যাপক মো. ইউসুফ, বিএনপি নেতা আবুল হাসেম, জামায়াত নেতা মাওলানা ফারুক হোসাইন নুরনবী ও মোহাম্মদ আবদুল্লাহসহ অনেকে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad