বিমানের এমডির দায়িত্বে হুমায়রা সুলতানা

বিমানের এমডির দায়িত্বে হুমায়রা সুলতানা
Advertisement
Advertisement

শিশু গৃহকর্মী নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাফিকুর রহমানের নিয়োগ বাতিল করেছে সরকার।

সংস্থাটির পরবর্তী এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিভিল এভিয়েশন) হুমায়রা সুলতানা এমডির দায়িত্ব পালন করবেন।

বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হয়ে কারাবন্দী থাকায় সাফিকুর রহমানের সঙ্গে সরকারের করা চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

আরও পড়ুন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দক্ষ ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করার স্বার্থে পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত নতুন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

১১ বছর বয়সী গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গত ২ ফেব্রুয়ারি রাত সাড়ে ৩টার দিকে উত্তরার ৯ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে বিমানের এমডি সাফিকুর রহমান, তার স্ত্রীসহ আরও দুজনকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই বছরের সেপ্টেম্বরে বিমানের দায়িত্ব পান সাফিকুর।

সোমবার গ্রেপ্তারের পর তাদের আদালতে হাজির করা হলে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ রাজু আহমেদ জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর