বিদ্যুৎ সংকট: মঙ্গলবার থেকে চবি বন্ধ ঘোষণা

বিদ্যুৎ সংকট: মঙ্গলবার থেকে চবি বন্ধ ঘোষণা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন। ছবি: বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া
Advertisement
Advertisement

চলমান বিদ্যুৎ সংকটের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ধরনের কার্যক্রম ১৭ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সে অনুযায়ী, মঙ্গলবার থেকে ২৬ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়। এ সময়ের মধ্যে অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ, ইনস্টিটিউট ও অধিভুক্ত কলেজগুলোর পরীক্ষাও স্থগিত থাকবে।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ১৭ মার্চ থেকে বন্ধ হওয়ার কথা ছিল। তবে চলমান বিদ্যুৎ সংকটের কারণে ১০ মার্চ থেকেই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরুরি সেবা ছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে।’

আরও পড়ুন

একইদিন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমদের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, ইনস্টিটিউট ও অধিভুক্ত কলেজসমূহের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমদ বলেন, ‘সরকারের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।’

এর আগেই রমজান ও ঈদ উপলক্ষে ৮ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধের ঘোষণা দিয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন ঘোষণায় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম বন্ধের কথা জানানো হলো।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad