বিদেশযাত্রায় বাধার কারণ জানতে চান সাবেক প্রতিমন্ত্রী মিলন

বিদেশযাত্রায় বাধার কারণ জানতে চান সাবেক প্রতিমন্ত্রী মিলন
এহসানুল হক মিলন। ফাইল ছবি
Advertisement
Advertisement

বিদেশ যেতে কেন বাধা দেওয়া হলো, তার কারণ সরকারের কাছে জানতে চেয়েছেন বিএনপি সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

শুক্রবার সকালে ঢাকার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রশ্ন তোলেন।

এহসানুল হক মিলন বলেন, ‘আমি সরকারের কাছে জানতে চাই, কেন আমাকে বিদেশে যেতে দেওয়া হলো না? এই সরকার চব্বিশের গণঅভ্যুত্থানের সরকার। আমার দল বিএনপি শুরু থেকেই প্রধান উপদেষ্টা ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে আসছে।’

প্রধান উপদেষ্টার প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সরকার কোনো সংস্থা বা বিভাগ কারো ভুল তথ্যে বা ষড়যন্ত্রের বিভ্রান্ত হবেন না। আমিসহ দেশের সকল নাগরিকের সাংবিধানিক ও নাগরিক, মানবিক অধিকার রক্ষায় তারা যথাযথ ব্যবস্থা নেবেন।’

রাষ্ট্রের প্রতি আনুগত্য ও আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বদা সচেষ্ট আছেন জানিয়ে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘দেশ ও মানুষের কল্যাণে সরকারকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আমি।’

আরও পড়ুন

১৫ বছরের আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী বিশেষ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে যেতে না দেওয়ার স্মৃতি সংবাদ সম্মেলনে তুলে ধরেন এই নেতা।

এর আগে, বৃহস্পতিবার সকালে বিএনপি সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়।

চিকিৎসার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক যাওয়ার কথা ছিল তার।

পরে তিনি গণমাধ্যমকে জানান, ‘আমি পুরোনো পাসপোর্ট নিয়ে গিয়েছিলাম। সেখানে “মিলন” নামটি লেখা নেই। আমার ভুলের কারণে ফিরতে হয়েছে। তবে, এর বাইরে কোনো ষড়যন্ত্র আছে কিনা তা জানি না।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর