বিড়াল নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

বিড়াল নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
বিড়ালের চোখ তুলে নেওয়া ও প্রাণী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিড়ালের চোখ তুলে নেওয়া ও প্রাণী নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন করেছে প্রাণী সুরক্ষা সংগঠন ‘ক্যাটস হোম বিড়ালের বাড়ি’

শনিবার দুপুরে নগরীর কান্দিরপাড় পূবলী চত্বরে ‘প্রাণী নির্যাতন বন্ধ করি’, ‘তাদের প্রতি যত্নশীল হই’ শ্লোগানে এ মানববন্ধন পালন করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফ উদ্দিন রনীর সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান আবদুল্লাহীল বাকী, ভেট আসিফ মাহমুদ, ডা. সুমন, সাংবাদিক আশিকুর রহমান আশিক, শাহ ইমরান, সাইফুল ইসলাম সজিব, রাসেল আহমেদ, প্রাণীপ্রেমী আলভী নূর, তানিয়া আক্তার মৌসমী ও আরেফীন মীম।

সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিড়ালের চোখ তুলে নেওয়া এবং দেশের বিভিন্ন স্থানে প্রাণী নির্যাতনের ঘটনা ঘটে। এর প্রতিবাদ জানিয়ে দোষীদের আইনের আওতায় শাস্তি ও প্রাণীদের নিরাপদে বসবাসের ব্যবস্থা করার দাবি জানানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad