বরগুনা সদর উপজেলায় বজ্রপাতে মহিউদ্দিন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বরগুনা-পূরাকাটা সড়কের পাশে মস্তুরটোনা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত কৃষক মহিউদ্দিন উপজেলার দক্ষিণ ইটবাড়িয়া ইউনিয়নের কদমতলা এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে নিজ জমিতে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আক্রান্ত হয়ে গুরুতর আহত হন মহিউদ্দিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম এ বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বর্জ্রপাতে মৃত কৃষক মহিউদ্দিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


