ফেনীতে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা আদায়, যুবক গ্রেপ্তার

ফেনীতে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা আদায়, যুবক গ্রেপ্তার
গ্রেপ্তার যুবক। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ফেনীর পরশুরামে সরকারি ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগে মো. সুজন আকাশ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার দুবলাচাঁদ গ্রামের মৃত শাহ আলমের ছেলে।

শুক্রবার সকালে উপজেলার মির্জানগর ইউনিয়নের ডি এম সাহেবনগর গ্রামে এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে ডি এম সাহেবনগর গ্রামের ছয়টি পরিবারের কাছ থেকে এক হাজার ২০০ টাকা করে মোট সাত হাজার ২০০ টাকা নেন সুজন আকাশ। টাকা নেওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

‎এ ঘটনায় ওই এলাকার বাসিন্দা শেখ এছাক বাদী হয়ে পরশুরাম মডেল থানায় মামলা করেছেন। দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় করা মামলায় সুজন আকাশকে আসামি করা হয়েছে।

‎স্থানীয়দের অভিযোগ, সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে একটি চক্র সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং একইভাবে অন্য কোনো পরিবারের কাছ থেকেও টাকা নেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে সুজন আকাশকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মির্জানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ আহমেদ খন্দকারের দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমানের জনবান্ধব এ কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি কুচক্রী মহল চেষ্টা চালাচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর