ফুডপান্ডার মূল প্রতিষ্ঠান কিনতে উবারের ১৪.৮ বিলিয়ন ডলারের প্রস্তাব

ফুডপান্ডার মূল প্রতিষ্ঠান কিনতে উবারের ১৪.৮ বিলিয়ন ডলারের প্রস্তাব
Advertisement
Advertisement

বিশ্বব্যাপী খাদ্য সরবরাহ খাতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। বিশ্বের অন্যতম রাইড-হেইলিং ও ডেলিভারি সেবাদাতা প্রতিষ্ঠান উবার টেকনোলজিস জার্মানভিত্তিক ডেলিভারি হিরো অধিগ্রহণে ১৪ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব দিয়েছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে উবারের সম্মিলিত মোবিলিটি ও ডেলিভারি নেটওয়ার্ক বিশ্বের ৯৯টি বাজারে বিস্তৃত হবে।

উবার জানিয়েছে, ডেলিভারি হিরোর সঙ্গে একটি ব্যবসায়িক একীভূতকরণ চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, প্রতিটি শেয়ারের বিপরীতে ৪১ দশমিক ৫০ ইউরো নগদ টাকা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। উবারের আগের শেয়ার কেনার হিসাব সমন্বয় করলে এ অধিগ্রহণের দাম পড়ে প্রায় ১৩ দশমিক ৭ বিলিয়ন ডলার।

তবে এই লেনদেন কার্যকর হতে শেয়ারহোল্ডারদের অনুমোদন, নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্র এবং অন্যান্য শর্ত পূরণ করতে হবে। ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে অধিগ্রহণ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছে উবার।

ডেলিভারি হিরোর মালিকানাধীন ফুডপান্ডা বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশে কার্যক্রম পরিচালনা করলেও প্রস্তাবিত চুক্তির আওতায় ফুডপান্ডা বাংলাদেশের কার্যক্রম উবারের অধীনে যাবে না।

কারণ, ডেলিভারি হিরো একই সঙ্গে নিউইয়র্কভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার (এসএসডব্লিউ) পার্টনার্সের কাছে ১৪টি বাজারে তাদের ব্যবসা প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ডলারে বিক্রির আলাদা চুক্তি করেছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ, কম্বোডিয়া, হংকং, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, পাকিস্তান, ফিলিপাইন ও সিঙ্গাপুরের ফুডপান্ডার কার্যক্রম। এসব দেশের ব্যবসা উবারের নিয়ন্ত্রণে যাবে না, এসএসডব্লিউ পার্টনার্স স্বাধীনভাবে পরিচালনা করবে।

আরও পড়ুন

উবারের অধিগ্রহণের আওতায় থাকা ব্যবসাগুলো ৫০টি বাজারে পরিচালিত হয় এবং ২০২৫ সালে প্রায় ৪২ বিলিয়ন ডলারের  অন্যদিকে এসএসডব্লিউ পার্টনার্সের কাছে হস্তান্তরিত ব্যবসাগুলোর একই সময়ে গ্রস বুকিংস ছিল প্রায় ১১ বিলিয়ন ডলার।

অধিগ্রহণ সম্পন্ন হলে উবারের মোবিলিটি ও ডেলিভারি সেবা ৩৪টি বাজার থেকে বেড়ে ৫৮টিতে পৌঁছাবে। সম্মিলিত প্রতিষ্ঠানের ২০২৫ সালের প্রো-ফর্মা সর্বমোট বুকিং দাঁড়াবে প্রায় ২৩৬ বিলিয়ন ডলার।

উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারা খোসরোশাহি বলেন, দুই প্রতিষ্ঠানের সমন্বয়ে ভোক্তা, মার্চেন্ট ও ডেলিভারি অংশীদারদের জন্য আরও শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি হবে এবং বিশ্বের আরও কোটি কোটি মানুষের কাছে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী ডেলিভারি সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

ডেলিভারি হিরোর ম্যানেজমেন্ট ও সুপারভাইজরি বোর্ড সর্বসম্মতিক্রমে এ প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছে। কোম্পানিটির অন্যতম বড় শেয়ারহোল্ডার প্রসাসও তাদের শেয়ার উবারের কাছে বিক্রির প্রতিশ্রুতি দিয়েছে। ফলে ডেলিভারি হিরোতে উবারের মোট অর্থনৈতিক অংশীদারিত্ব প্রায় ৫৩ শতাংশে পৌঁছাবে।

উবার জানিয়েছে, বিদ্যমান নগদ অর্থ ও নতুন ঋণের মাধ্যমে অধিগ্রহণের অর্থায়ন করা হবে। পাশাপাশি বার্লিনেই থাকবে ডেলিভারি হিরোর সদর দপ্তর এবং অন্তত ২০২৯ সাল পর্যন্ত সেখানকার কর্মীসংখ্যায় কোনো পরিবর্তন আনা হবে না। এ ছাড়া আগামী পাঁচ বছরে জার্মানিতে স্থানীয় কার্যক্রম ও স্বাধীন যানবাহন প্রযুক্তির উন্নয়নসহ বিভিন্ন খাতে ২ বিলিয়ন ইউরো বিনিয়োগের পরিকল্পনাও রয়েছে।

প্রস্তাবিত অধিগ্রহণটি এখন জার্মানির আর্থিক নিয়ন্ত্রক সংস্থা বাফিন-এর পর্যালোচনার অপেক্ষায় রয়েছে। সব ধরনের নিয়ন্ত্রক অনুমোদন ও প্রয়োজনীয় শর্ত পূরণ করেই চূড়ান্তভাবে এ চুক্তি কার্যকর হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad