ফিলিস্তিন ইস্যুতে মুখ খুললেন এড শিরান 

ফিলিস্তিন ইস্যুতে মুখ খুললেন এড শিরান 
এড শিরান। ছবি: এপি/ইউএনবি
Advertisement
Advertisement

বিতর্কের মধ্যেই ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন ব্রিটিশ তারকা এড শিরান।

শনিবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে কনসার্টের শুরুতেই তিনি বলেন, তার সংগীত ও পরিবেশনা বিভাজন বা রাজনীতির নয়, বরং ঐক্য ও মানবতার জন্য।

তবে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার ঘটনাকে ‘ভয়াবহ’ উল্লেখ করে গাজায় চলমান পরিস্থিতিকে ‘বিপর্যয়কর ও অমার্জনীয়’ বলে মন্তব্য করেন তিনি।

কনসার্টে শুরুতে শিরান একাই মঞ্চে ছিলেন। পরে অন্য সংগীতশিল্পীরাও তার সঙ্গে যোগ দেন। প্রায় পূর্ণ দর্শকসারির সামনে তিনি বলেন, ‘আমি ভক্তদের হতাশ করতে চাই না। কখনোই নিজেকে অ্যাক্টিভিস্ট সংগীতশিল্পী হিসেবে দেখতে চাইনি। কিন্তু এই পরিস্থিতি আমাকে মতপ্রকাশের স্বাধীনতা এবং বিশ্বের সবচেয়ে জটিল রাজনৈতিক ইস্যুগুলোর একটি গুরুত্বপূর্ণ ও আবেগঘন বিতর্কের মধ্যে এনে দিয়েছে।’

শিরানের এই বক্তব্য আসে তার যুক্তরাষ্ট্র সফর ঘিরে এক সপ্তাহের তুমুল বিতর্কের পর। সফরের মূল উদ্বোধনী শিল্পী ছিলেন র‍্যাপার ম্যাকলামোর। ৫ সেপ্টেম্বর নিউ জার্সির এক কনসার্টে মঞ্চে ‘ফ্রি প্যালেস্টাইন’বলার পর তাকে সফর থেকে বাদ দেওয়া হয়।

শিরান পরে জানান, ম্যাকলামোরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত তার ছিল না। নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের মালিক রবার্ট ক্রাফটের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে তিনি জানান। ক্রাফটের মালিকানাধীন একটি স্টেডিয়ামেই শুক্রবার শিরানের কনসার্ট হওয়ার কথা ছিল।

আরও পড়ুন

মঙ্গলবার শিরানের বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই সফরের একাধিক সহযোগী শিল্পী সরে দাঁড়ানোর ঘোষণা দেন। শিরানের ‘লুপ ট্যুর’-এর বিভিন্ন কনসার্টে আইরিশ ফোক ব্যান্ড বেওগা তার সঙ্গে বেশ কয়েকটি গান পরিবেশন করছিল। ম্যাকলামোরের সমর্থনে তারাও সফর থেকে সরে যায়।

পরে ম্যাকলমোরের জায়গায় ডেনিশ ব্যান্ড লুকাস গ্রাহাম ও আইরিশ গায়ক অ্যারন রোকে যুক্ত করা হলেও তাঁরাও সফর থেকে সরে দাঁড়ান। এ ছাড়া বিলি আইলিশের ভাই ও সংগীত সহযোগী ফিনিয়াসেরও বছরের শেষ দিকে দক্ষিণ আমেরিকায় শিরানের সফরে থাকার কথা ছিল। তিনিও এ সপ্তাহে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

শনিবারের কনসার্টের আগে স্টেডিয়ামের বাইরে ফিলিস্তিনপন্থী একটি ছোট বিক্ষোভও হয়। ৩৪ বছর বয়সী হিলারি স্টেইনবার্গ বলেন, এক বছর আগে তিনি কনসার্টের টিকিট কিনেছিলেন। কিন্তু শিরান গাজা ইস্যুতে অবস্থান না নেওয়ায় টিকিটের অর্থ ফেরত নিয়ে বিক্ষোভে যোগ দেন।

অন্যদিকে, পেনসিলভানিয়ার স্ট্রাউডসবার্গের ৫৩ বছর বয়সী ডায়ান স্যাভিটজ কনসার্টে অংশ নেন। তিনি বলেন, তিনি শিরানের বড় ভক্ত এবং তার মতে শিরান কোনো ভুল করেননি। তার ভাষায়, কনসার্ট হওয়া উচিত মানুষকে সংগীত উপভোগের সুযোগ দেওয়ার জায়গা; সেখানে রাজনীতি নয়, সংগীতই প্রাধান্য পাওয়া উচিত।

এদিকে ম্যাকলামোর বুধবার ঘোষণা দিয়েছেন, ফিলিস্তিনিদের ত্রাণ সহায়তায় তিনি ১০ লাখ ডলার দান করবেন। একই পরিমাণ অর্থ দেওয়ার জন্য রবার্ট ক্রাফটকেও আহ্বান জানান তিনি। ক্রাফটের এক মুখপাত্র জানিয়েছেন, ক্রাফট ও শিরান দুজনই ২০ লাখ ডলার করে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন। তবে এই অর্থ কোথায় দেওয়া হবে, তা নির্দিষ্ট করা হয়নি।

শিরান জানিয়েছেন, ম্যাকলমোরকে সফর থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে শেষ পর্যন্ত সফরের আয়োজকরাই দায়ী। এর আগে তিনি গাজা যুদ্ধ নিয়ে আলোচনায় জড়াতে চাননি। তার যুক্তি ছিল, দর্শকেরা তার কনসার্টে এসব ইস্যু নিয়ে কথা শুনতে আসেন না।

তবে ফিলাডেলফিয়ার কনসার্টে শিরান বলেন, তার কনসার্টে সবার জন্য জায়গা রয়েছে। দর্শকদের মতপার্থক্য থাকলেও তারা তার গান একসঙ্গে গাইতে পারেন। তার গান মূলত ‘ভালোবাসা, আশা ও ঐক্য’ নিয়ে, এ কথাও উল্লেখ করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad