ফাতাহ কমব্যাটে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার দুই আসামি কারাগারে

ফাতাহ কমব্যাটে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার দুই আসামি কারাগারে
ছবি: এফসিএসের ফেসবুক পেজ থেকে নেওয়া।
Advertisement
Advertisement

উগ্রবাদী সংগঠন ফাতাহ কমব্যাটের কার্যক্রমের সঙ্গে জড়িত সন্দেহে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার শাহ আমানত সাবির ও হোসাইন তানিমকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

শনিবার বিকালে দুই দফায় ৬ দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন যাত্রাবাড়ী থানার ইন্সপেক্টর এ বি সিদ্দিক।

আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মাসুম খান এতথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

এর আগে, গত ৫ জুলাই আসামিদের আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরদিন ফের তিন দিনের রিমান্ডে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ৫ জুলাই ভোর সাড়ে ৬টার দিকে উগ্রবাদী ফাতাহ কমব্যাটের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গত বুধবার একই অভিযোগে গ্রেপ্তার জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান এবং বায়োজিতকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, গত ৯ জুলাই যশোর সদর উপজেলার কিসমত নোয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে উগ্রবাদী সংগঠন ‘ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)’-এর সক্রিয় সদস্য সন্দেহে তাহসীন ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকেও ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর