প্রাথমিক শিক্ষার্থীরা জুলাই থেকে পাবে পাটের ব্যাগ ও স্কুল ড্রেস

প্রাথমিক শিক্ষার্থীরা জুলাই থেকে পাবে পাটের ব্যাগ ও স্কুল ড্রেস
ছবি: পিএমও
Advertisement
Advertisement

দেশের বিভিন্ন উপজেলার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে জুলাই থেকে পাটের তৈরি ব্যাগ ও স্কুলে ড্রেস বিতরণ করবে সরকার।

প্রথম ধাপে প্রতি উপজেলার ২টি স্কুলের শিক্ষার্থীরা এ সুযোগ পাবে। প্রথম মাসে এক লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে এই স্কুল ব্যাগ ও ড্রেস দেওয়া হবে।

বুধবার শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ কার্যক্রম সংক্রান্ত প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন।

ছেলে মেয়ের সমতা ও পাটজাত দ্রব্যের ব্যবহার বাড়াতে এই উদ্যোগ নিয়েছে সরকার। এসময় স্থানীয় সরকার মন্ত্রী মীর শাহে আলম বলেন, সব বিদ্যালয়ের ছাত্রদের একই রকম পোশাক ও ছাত্রীদের পোশাকও একই রকম হবে। এই কার্যক্রম শিক্ষা, বস্ত্র ও স্থানীয় সরকার মন্ত্রণালয় সমন্বয় করবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, একটি পরীক্ষামূলক প্রকল্প দিয়ে এই কার্যক্রম শুরু করা হবে। দেশীয় পাট শিল্পকে রক্ষা এবং পরিবেশের দূষণ থেকে মুক্ত করতে এই কর্মসূচি নেওয়া হয়েছে।

বৈঠকের পরে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন সাংবাদিকদের বলেন, জুলাই থেকে প্রতিটি উপজেলায় দুইটি করে স্কুলে এই কর্মসূচি শুরু হবে। এই পাইলট প্রকল্পের স্কুল নির্বাচন করবে স্থানীয় প্রশাসন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য ব্যবহারে উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশীয় শিল্পকে উৎসাহিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সমতা ও ন্যায্যতার বার্তা পৌঁছে দেয়া হবে। ধনী-দরিদ্র বৈষম্য কমাতে এটি ভূমিকা রাখবে।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, ‘পাট শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনাই আমাদের সরকারের মূল লক্ষ্য। পলিথিনের কারণে যে পরিবেশ দূষণ হচ্ছে সেখান থেকে জনগণকে সরিয়ে নিয়ে আসতে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পণ্য পৌঁছে দেওয়ার এই কর্মসূচি নেওয়া হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad