পোল্ট্রি খামারে বস্তাচাপা পড়ে যুবকের মৃত্যু

পোল্ট্রি খামারে বস্তাচাপা পড়ে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজবাড়ীর কালুখালীতে পোল্ট্রি ফিডের বস্তার নিচে চাপা পড়ে জসিম শেখ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার সকালে রতনদিয়া গ্রামের একটি খামার থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জসিম একই গ্রামের মৃত বিশু শেখের ছেলে।

খামারের কর্মচারী মমিন সকালে মুরগিকে খাবার দিতে গিয়ে ফিডের বস্তার নিচে চাপা পড়া মরদেহটি দেখতে পান।

স্থানীয়দের সহায়তায় কালুখালী থানায় খবর দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের ধারণা, শনিবার রাতে চুরির উদ্দেশ্যে খামারের নেট কেটে ভেতরে ঢোকেন জসিম। এসময় ৫০ কেজি ওজনের ফিডের বস্তা তার শরীরের ওপর পড়লে দম বন্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাদকাসক্তি ও চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। থানায় অপমৃত্যু মামলাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর