সুপ্রিম কোর্টের সামনে ককটেল, আমলে নিচ্ছেন না চিফ প্রসিকিউটর

সুপ্রিম কোর্টের সামনে ককটেল, আমলে নিচ্ছেন না চিফ প্রসিকিউটর
ছবি: টাইমস
Advertisement
Advertisement

ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাকে আমলে নিচ্ছেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর দুপুর সোয়া ১টার দিকে সুপ্রিম কোর্টের প্রধান প্রবেশপথের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ককটেল বিস্ফোরণের বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, ‘ট্রাইব্যুনালের ভেতরে ও বাইরে পোশাকধারী ও সাদা পোশাকে সবসময় কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকে। হয়তো পোশাকে নিরাপত্তা দেখতে পাচ্ছেন। পোশাকের বাইরেও আমাদের নিরাপত্তা আছে।’

ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি বলেন, ‘এই ট্রাইব্যুনালের ভেতরে এবং বাইরে কড়া নিরাপত্তা সবসময় থাকে। আগেও ছিল, এখনো আছে। আর ককটেল বিস্ফোরণ, এগুলো আমরা আমলে নিচ্ছি না।’

ওই রায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর