চুয়াডাঙ্গায় গাছের ডাল কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গায় গাছের ডাল কাটতে গিয়ে কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গার জীবননগরে গাছের ডাল কাটতে গিয়ে শরিফুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১১টার দিকে উপজেলার খয়ের হুদা দক্ষিণ মাঠে এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম খয়ের হুদা গাজী পাড়া গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাঠে একটি গাছের নিচে শরিফুলকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এলাকাবাসীর ধারণা, গাছের ডাল কাটতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে দুর্ঘটনার শিকার হয়ে তিনি মারা যান।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad