পূর্বশত্রুতার জেরে সংঘর্ষে বিএনপি নেতা আহত, আটক ১

পূর্বশত্রুতার জেরে সংঘর্ষে বিএনপি নেতা আহত, আটক ১
দুই পক্ষের সংঘর্ষ। প্রতীকী ছবি: এআই
Advertisement
Advertisement

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার পাবনা হাউস গলি এলাকায় পূর্বশত্রুতার জেরে সংঘর্ষে ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্বাস উদ্দিন চিশতি আহত হয়েছেন। এ ঘটনায় শাকিল (৩৮) নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পাবনা হাউস গলিতে আব্বাসের গ্যারেজের সামনের পাকা রাস্তায় এ ঘটনা ঘটে।

জানা যায়, রাত ১১টার দিকে পূর্বশত্রুতার জেরে আব্বাসের ছেলে বাপ্পির সঙ্গে রেজাউলের ছেলে আপনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রেজাউল, শাকিল ও শাকিলের ছেলেসহ আরও কয়েকজন সেখানে জড়ো হয়ে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

খবর পেয়ে বাপ্পির বাবা আব্বাস উদ্দিন ঘটনাস্থলে গেলে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষে আব্বাস উদ্দিন গুরুতর আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আক্কেল আলী জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাকিলকে আটক করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad